Logo

ঢাকা দক্ষিণে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৭
ঢাকা দক্ষিণে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।”

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেন এবং ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তরুণ এই রাজনীতিবিদ নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD