Logo

জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা আর নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫
জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা আর নেই
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক–এর স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জয়নুল আবদিন ফারুক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে কানিজ ফাতেমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে নিবিড় চিকিৎসার মধ্যে বুধবার সকালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD