Logo

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২০
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া সেনাদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কবরস্থানে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের কবর জেয়ারত করে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সেনাদের উপর হামলায় ৫৭ জন কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। ২০২৪ সালের পর থেকে এই দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD