Logo

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ, ২০২৬, ১৯:৩৭
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন, রোগীর বিভিন্ন শারীরিক প্যারামিটারে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি যেহেতু মস্তিষ্ক-সংক্রান্ত, তাই পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বিছানা থেকে চেয়ারে বসাতে সক্ষম হয়েছেন, যা একটি ইতিবাচক অগ্রগতি। ধীরে ধীরে তিনি কথা বলারও চেষ্টা করছেন বলে জানান তিনি। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

বিজ্ঞাপন

এর আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত ১৩ মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পর তিনি দুই দিন আইসিইউতে ছিলেন। পরবর্তীতে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD