Logo

একান্ত সচিব পেলেন জামায়াত ইসলামীর আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ, ২০২৬, ১৪:৩৭
একান্ত সচিব পেলেন জামায়াত ইসলামীর আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপসচিব মুহাম্মদ ইব্রাহীমকে জামায়াত আমিরের একান্ত সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এই প্রজ্ঞাপন জারি করেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে বিএনপি। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জোট সংসদে প্রতিনিধিত্ব করছে।

বিজ্ঞাপন

জামায়াতের আমির মন্ত্রীর পদমর্যাদায় বিরোধী দলীয় নেতা হিসেবে সুযোগ সুবিধা পাবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD