দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন চিরদিন অটুট থাকে: জামায়াত আমির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনার কথা জানান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন চিরদিন অটুট থাকে। দেশের মানুষের ওপর যেন শান্তি ও রহমত বর্ষিত হয়।
ডা. শফিকুর রহমান জানান, নৈতিক দায়িত্ব পালন করতে স্মৃতিসৌধে এসেছেন জানিয়ে তিনি একটি অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করতে এখানে এসেছি। এটি রাষ্ট্রের সর্বোচ্চ আনুষ্ঠানিকতার একটি অংশ। সবার মতো আমরাও আমাদের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছি।







