সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংসদে সংস্কার বাস্তবায়ন না হলে তা রাজপথেই বাস্তবায়ন করা হবে। তার মতে, দেশে বিচার ও সংস্কার এখন সময়ের দাবি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
পাটওয়ারী অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব নষ্ট করা হচ্ছে। এখনো জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার হয়নি এবং শহীদ পরিবার ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা যায়নি। এ অবস্থায় ‘জয় বাংলা’ স্লোগান সরকার তত্ত্বাবধানে উচ্চারিত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও দাবি করেন, নির্বাচনে কারচুপির ঘটনা ঘটেছে এবং বিরোধীদের বক্তব্যের প্রতি সরকারের কোনো মনোযোগ নেই। একই সঙ্গে ভারত-সংক্রান্ত চুক্তির বিষয়েও সরকার নীরব বলে অভিযোগ তোলেন।
সরকারের উদ্দেশে পাটওয়ারী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে অস্থিতিশীলতা রোধ করতে হবে এবং বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। অন্যথায় আবারও রাজপথে নামার বিকল্প থাকবে না। জনগণ এখনো প্রস্তুত রয়েছে—শুধু একটি আহ্বানের অপেক্ষায়।







