স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
বিজ্ঞাপন
এদিন ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকেও বীর শহীদদের প্রতি সম্মান জানানো হবে।
পরে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। একই দিনে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি
বিজ্ঞাপন
এছাড়া ২৭ মার্চ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশিষ্টজন অংশ নিয়ে বক্তব্য দেবেন।








