Logo

পত্নীতলায় নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ
২৬ মার্চ, ২০২৬, ১৫:১১
পত্নীতলায় নদী থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি প্রতিনিধি।

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে জোনা কর্মকার (৪৫) নামের এক নারীর মরদেহরউদ্ধার করছে ত্নীতলা থানা পুলিশ। মৃত ওই নারী উপজেলার বাদ পুঁইয়া গ্রামের মৃত যতীন কর্মকারের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৬ শে মার্চ ) সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে চিল্লাচিল্লি করে মানুষ জমা হয় পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট করে থানা হেফাজতে নেন । স্থানীয়রা অনেকে বলছেন ওই নারির মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান আসাদ লাশ উদ্ধারের বিষটি নিশ্চিত ভাবে জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD