Logo

শেরেবাংলা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ, ২০২৬, ১৮:৩৫
শেরেবাংলা নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অনুমোদন ছাড়া মিছিল বের করার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয় এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)।

বিজ্ঞাপন

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD