Logo

জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ এপ্রিল, ২০২৬, ১৯:৪৮
জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার জনগণের কাছে প্রকৃত তথ্য প্রকাশ করছে না। তিনি বলেন, সরকার এ বিষয়ে ‘লুকোচুরি’ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাসিফ কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে জ্বালানি সংকট না থাকলে কেন সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা পেট্রোল পাম্পে লাইনে দাঁড়াচ্ছে। অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হচ্ছে।

সমাবেশে তিনি অনলাইনে ক্লাস চালুর সমালোচনা করে বলেন, এতে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হতে পারে এবং দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারে তাদের মনোযোগ ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা জেলা জামায়াতের আমির মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD