Logo

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৫:২২
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হামের টিকাদান কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগকে কেন্দ্র করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ জারি করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে হামের টিকা কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, যা তদন্তের দাবি রাখে।

আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান এবং ভবিষ্যতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ জরুরি। এ কারণে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর তিনি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD