Logo

বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা, আসতে পারে নতুন কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১২:২২
বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা, আসতে পারে নতুন কর্মসূচি
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট সমাধানের দাবিতে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীসহ নির্বাচনি জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ-এর নেতৃত্বে আলোচনা চলছে। এতে জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।

আলোচনায় গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হচ্ছে। বৈঠক শেষে এ বিষয়ে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD