Logo

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: শামসুজ্জামান দুদু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৬:০৫
দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: শামসুজ্জামান দুদু
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থের ব্যবসা করছে। দেশে যত অপকর্ম ঘটছে, সব জামায়াত করছে, কিন্তু সব দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।রে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষেই রয়েছে, কোনো ধরনের অপপ্রচারে লাভ হবে না।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী সেসবের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তারা ইসলামকে ব্যবহার করে মূলত ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে এবং মিথ্যাচার ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।

বিজ্ঞাপন

বিগত সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

দেশের ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগে অনেক ফার্মেসি রাত ৭টা-৮টার মধ্যেই বন্ধ হয়ে যেত। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে দুদু বলেন, ইতিহাসের ধারায় তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ ভালো করেই জানে। ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলে একটি পক্ষ অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে এ ভাইস চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। দলের এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হতে হয়নি। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে আটকে রাখা হয়েছিল।

তিনি তারেক রহমানকে সাধ্যী জীবনযাপনকারী ও বিচক্ষণ নেতা আখ্যায়িত করে বলেন, সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং দলের শক্তি বৃদ্ধিতে সহায়তা করতে হবে।

বিজ্ঞাপন

অপরাধীদের উদ্দেশ্যে দুদু বলেন, যারা অপকর্ম করছে, তারা বিএনপির নয়। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করে, তাকে অবিলম্বে আইনের আওতায় আনা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আশপাশের কোথাও অপকর্ম হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD