Logo

শিশু রামিসা নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৩:০৮
শিশু রামিসা নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শোক ও ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো পুরোপুরি বিকশিত হওয়ার আগেই চলে গেলে। তুমি ছিলে তোমার মা-বাবা ও পরিবারের স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্র।”

তিনি আরও লেখেন, “তোমার এই চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। যে এই নৃশংস কাজ করেছে, সে মানবতার শত্রু হিসেবে চিহ্নিত থাকবে।”

বিজ্ঞাপন

দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে জামায়াত আমির লেখেন, “আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত দেখতে চাই।”

পোস্টের শেষে তিনি বলেন, আল্লাহ যেন রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ। রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমও চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD