আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ তথ্যপ্রযুক্তি খাত ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তার দাবি, প্রযুক্তির নানা ব্যবহার থাকলেও সাধারণ মানুষের জন্য সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা হয়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) নরসিংদীর পলাশ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, স্বাধীনতার পর দীর্ঘ ৪৫ বছরেও তিনি নিজের নামে জমির নামজারি করতে পারেননি। শুধু সেবার কথা বললেই হবে না, তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে সরকারি সেবা পেতে পারেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ভূমিসংক্রান্ত জটিলতা দূর করতে বর্তমান সরকার কাজ করছে। এর অংশ হিসেবে দেশজুড়ে ইলেকট্রনিক পদ্ধতিতে ভূমি সেবা চালু করা হয়েছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড এলাকায় ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন ড. মঈন খান।








