মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াত সেক্রেটারি

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ মে) তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন জামায়াত সেক্রেটারি।
সাক্ষাৎকালে তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।
জেবি/জেএইচআর








