Logo

শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৩:৫৪
শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
ছবি: সংগৃহীত

দেশে বেড়ে চলা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল হিসেবে দেখছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের কারণে এই ধরনের অপরাধ বেড়েই চলেছে।

মির্জা ফখরুল বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এই সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এজন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর প্রতি সম্মান শেখাতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে শিশুদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD