বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিতেত্ব আরও অংশগ্রহণ করবেন ও কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলীয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত ৩০ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন। এরপর থেকেই আলোচনা সভা সফল করতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি শুরু করেন।








