সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় থেকে সরকার যদি জনগণকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পিছপা হবেন না তারা।
বিজ্ঞাপন
তিনি বলেন, “সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে যদি জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করে তাহলে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না।”
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মামুনুল হক। সমাবেশ শেষে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে; বরং সময়ের সঙ্গে মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোও ভঙ্গ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
সরকারকে সংসদে নিজেদের ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
এ ছাড়া সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।








