Logo

দুটি বিলের বিরোধিতায় সংসদ থেকে বিরোধীদলের আবারও ওয়াকআউট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৫
দুটি বিলের বিরোধিতায় সংসদ থেকে বিরোধীদলের আবারও ওয়াকআউট
ছবি: সংগৃহীত

দুটি বিলের বিরোধিতা করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে বেরিয়ে যান।

বিজ্ঞাপন

এদিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে বিরোধিতা জানান বিরোধীদলের সদস্যরা।

পরে দুই বিলের বিরোধিতা করে তারা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD