বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা অসম্ভব

ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তীব্র হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির মতো সমস্যাগুলো তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’
বক্তব্যে বিএনপি সরকারের সময়কার দুর্নীতি ও ঋণখেলাপির বিষয়েও সমালোচনা করেন রুমিন ফারহানা। এ সময় সংসদে উত্তেজনা তৈরি হলে তিনি বলেন, ‘এত অসহিষ্ণু সংসদ! মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা।’
বিজ্ঞাপন
নিজের বক্তব্যের সময় আওয়ামী লীগ সরকারের আমলেও সংসদে হট্টগোল হতো উল্লেখ করে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন তিনি।
ব্যাংক রেজল্যুশন বিলের একটি ধারার প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, বিলে ১৮-এর ‘ক’ ধারা রাখা হয়েছে। তার দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতে যাওয়ার প্রবণতা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।
বক্তব্যের শেষ দিকে ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তুললে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় তার বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
রুমিন ফারহানার বক্তব্যে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকটের পাশাপাশি দুর্নীতি ও ঋণখেলাপির মতো বিষয়গুলোতে বিএনপির অতীত কর্মকাণ্ডের সমালোচনা উঠে আসে। একই সঙ্গে ব্যাংক রেজল্যুশন বিলের সংশ্লিষ্ট ধারা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।








