বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বিজ্ঞাপন
মির্জা ফয়সাল আমিনের পক্ষে ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা বুধবারের মধ্যে সংগৃহীত ফরম জমা দিতে পারবেন।
বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির আরও কয়েকজন স্থানীয় জ্যেষ্ঠ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন।
মির্জা ফয়সাল আমিন দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।








