Logo

গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার | ফাইল ছবি

গণভোটে জনগণের দেওয়া রায় প্রত্যাখ্যান করার নজির বিশ্বে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে সামনে রেখে অনুষ্ঠিত হয়।

গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে জনগণের ইচ্ছার বিপরীতে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া উচিত নয়। তাঁর ভাষ্য, সংখ্যাগরিষ্ঠতার জোরে সবকিছু করার চেষ্টা করা হলে এর পরিণতি ভালো নাও হতে পারে।

১৯ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আয়োজনের কথা জানিয়ে তিনি বলেন, কর্মসূচিতে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন কমিটি, টিম ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাজ করবেন। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কারণে সময়সূচি বা চলাচলে সামান্য পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গোলাম পরওয়ার বলেন, ১১ দলের কর্মসূচি হবে ‘ননভায়োলেন্ট, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক’। কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা তাদের নেই বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

কর্মসূচিতে কেউ ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা না করার আহ্বান জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, সিভিল সোসাইটি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবিধান নিয়ে বক্তব্য দিতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, তাঁরা সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কারের পক্ষে। ঐকমত্য কমিশনে সংবিধান সংস্কার নিয়ে যেসব সিদ্ধান্ত ও অঙ্গীকার করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

তাঁর দাবি, সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনার প্রয়োজন হলে সাধারণ সংসদের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, সংশোধনের বদলে সংস্কার করা হলে তা স্থায়ী হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন গোলাম পরওয়ার। সময় থাকতে সরকারকে সংশোধনের পথ বাদ দিয়ে সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি তা না হলে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এদিকে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে।

দলীয় সূত্র অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়নসহ বিভিন্ন দাবি সামনে রেখে কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে।

গোলাম পরওয়ার জানান, সংবিধান সংস্কারের দাবিতে আগামী ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ১১ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে জোটের শীর্ষ নেতারা এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD