গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন ষড়যন্ত্র করছে: এ্যানি

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিরোধী দলের কিছু কর্মকাণ্ডের সঙ্গে ফ্যাসিস্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, বিরোধী দল বিভিন্নভাবে গালিগালাজ করছে এবং এটিকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে তুলে ধরছে। তার দাবি, এ ধরনের আচরণ দেশের মানুষ গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
তিনি বলেন, “এরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা নিজেরাই বলছে, ১১ দলের দাবি না মানলে বোমাবাজি বন্ধ হবে না, ককটেলবাজি বন্ধ হবে না।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপির এই নেতা আরও বলেন, “যারা ৫ তারিখে পালিয়ে গেছে, তারা ওই পাড়ে বসে তাদের কাজ, তাদের গাড়িতে আগুন, তাদের নেতৃত্বে ককটেল মারা, তাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করা”—এসবের সঙ্গে বর্তমান বিরোধী দলের কর্মকাণ্ড ও বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়।
এ্যানির অভিযোগ, দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে রাজপথে উঠে এসেছে এবং ভবিষ্যতেও ষড়যন্ত্রকারীদের রাজপথে মোকাবিলা করবে।
বিরোধী দলের সংসদীয় ভূমিকা নিয়েও সমালোচনা করেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, পার্লামেন্টে বিরোধী দল সুন্দরভাবে কথা বললেও বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় বক্তব্য দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। তার দাবি, অতীতেও বিরোধী দল বিভিন্ন সময় ফ্যাসিস্টদের সঙ্গে সখ্য গড়ে তুলেছিল এবং আগামী পাঁচ বছরও সরকারকে শান্তিতে থাকতে না দেওয়ার মনোভাব তাদের মধ্যে রয়েছে।
অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।








