বেপরোয়া শিবিরকে ‘মুখে-হাতে লাগাম’ লাগানোর পরামর্শ নাছিরের

বেপরোয়া ছাত্রশিবিরকে ‘মুখে ও হাতে লাগাম’ লাগানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
পোস্টে নাছির দাবি করেন, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, তা ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার ভাষ্য, ওই বক্তব্যের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অরাজকতার আশঙ্কা তৈরি হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নাছির আরও বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলার চেষ্টা হলে তারা কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবেন।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘কেউ আমাদের কোনো নেতাকর্মীর ওপর আঘাত করতে চাইলে আমরা তাদেরকে ধুলোয় মিশিয়ে দিতে ইতস্তত বোধ করব না।’
এরপরই তিনি ছাত্রশিবিরকে উদ্দেশ করে বলেন, ‘বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্ছি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
তার এই বক্তব্য আসে রাজশাহীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর। এর আগে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে পাল্টা হুমকিমূলক বক্তব্য দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন









