Logo

ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব: শিবির নেতা

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭
ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব: শিবির নেতা
ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের পর দুই সংগঠনের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি ইমরান নাজির ছাত্রদলকে নিয়ে কঠোর বক্তব্য দেন। পরে এর জবাবে পাল্টা বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।

বিজ্ঞাপন

ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানানো হয়েছে।

সাহেববাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখা। মিছিলটি সোনাদিঘীর মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে সভাপতির বক্তব্যে ইমরান নাজির বলেন, ‘আমরা ছাত্রদলের বন্ধুদের বলছি, আমরা ধৈর্যের সীমান্তের একেবারে শেষ পর্যায়ে আছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রত্যেকটা ছাত্রদলের নেতা-কর্মীদের কুত্তার (কুকুর) মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির কোনো ভেসে আসা সংগঠন না, ছাত্রশিবির রাজপথে জীবন দেওয়া সংগঠন। শহীদ আলীরা প্রমাণ করেছে, রাজপথে কীভাবে জীবন দিতে হয়। আমরা জীবন দেব, কিন্তু আমার ছাত্রসমাজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীর ওপর যদি কোনো হামলা হয়, তার দাঁতভাঙা জবাব আমি দেব, ইনশা আল্লাহ।’

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সকালে পদ্মা সরকারি কলেজে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে গড়ায়। এতে ছাত্রশিবিরের তিনজন এবং ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, কলেজের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রশিবির সেখানে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছিল। সকালে ওই হেল্প ডেস্কে ব্যানার টাঙানোকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

ছাত্রশিবিরের সমাবেশের পর রাতে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক। তিনি ইমরান নাজিরের বক্তব্যের জবাবে পাল্টা হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

এমদাদুল হক বলেন, ‘ইমরান নাজিরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইমরান নাজির সাহেব, আপনার বাসা কুমিল্লা। আপনি হয়েছেন পিআর পদ্ধতিতে নেতা। রাজশাহীতে আমাদের নাড়ি পোঁতা, এই রাজশাহীতেই হচ্ছে আমাদের জন্ম, পৈতৃক ভিটার ওপর বসবাস করি। যখন লাগবেন, তখন টের পাবেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যদি ছাত্রদল রাজপথে নামে, ছাত্রশিবির কেন, ওই রাজাকারের সংগঠন রাজশাহীতে পা ফেলারও জায়গা পাবে না।’

পদ্মা সরকারি কলেজের সংঘর্ষ নিয়ে এমদাদুল হক অভিযোগ করেন, ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। তাঁর দাবি, ছাত্রদল এর ‘অল্প পরিমাণ প্রতিরোধ’ করেছে।

ইমরান নাজিরকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘ছাত্রদল যখন প্রতিরোধ গড়ে তুলবে, ইমরান নাজির, আপনি কুমিল্লার বাসও পাবেন না—তা আপনাকে বলে দিতে চাই।’

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, সকালে একটি ঘটনা ঘটেছিল এবং পরে সেটি নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল বাড়িয়েছে বলেও তিনি জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD