Logo

এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৪ অক্টোবর, ২০২৬, ২০:১৩
এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।

বিজ্ঞাপন

পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ (পুরাতন ডিসি কোর্ট এলাকা) প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

এছাড়া গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD