ফাহিম-নাজমুলের নেতৃত্বে আত্মপ্রকাশ করছে এনসিপির ক্রীড়া সংগঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, বিভিন্ন খেলার কার্যক্রম পর্যবেক্ষণ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করবে।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) রাজধানীতে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন এই ক্রীড়া অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, নতুন সংগঠনটিতে সাবেক খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে এর সাংগঠনিক পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে এম নাজমুল ইসলাম বলেন, “আমরা এনসিপির ক্রীড়া উইংয়ের হয়ে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে ফাহিম ভাই আহ্বায়ক ও আমি সদস্যসচিব আছি। এছাড়া সাবেক খেলোয়াড় ও অন্য সংগঠকদের রাখা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে।”
তিনি আরও বলেন, “আমরা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে কথা বলব। পরামর্শ দেব। শুধু ক্রিকেট নয়, সারা দেশের সব খেলা নিয়ে আমাদের কাজ হবে। ভুলত্রুটি থাকলে বলব। যারা দায়িত্বে থাকবেন, তাদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসব। পরবর্তীতে ফান্ড পেলে আমরা নিজেরাও ক্রীড়া উন্নয়নে কাজ করব।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের মতে, শুধু ক্রিকেটকেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে দেশের অন্যান্য খেলাধুলার সমস্যাগুলো চিহ্নিত করা এবং উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াই হবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি ক্রীড়া প্রশাসনের সঙ্গে আলোচনা এবং ভবিষ্যতে অর্থায়নের সুযোগ তৈরি হলে সরাসরি উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।








