পূর্ব ঘোষণা ছাড়াই গোপালগঞ্জে ১১ দলীয় ঐক্যের পথসভা

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে খুলনা, ঝিনাইদহ ও কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য। পথে বিভিন্ন স্থানে পথসভা করছে জোটটি। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষণা ছাড়াই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত বছর গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলার জন্য সে সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়। ঘটনার প্রায় ১৫ মাস পর এবার ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর গোপালগঞ্জের ওপর দিয়ে গেল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দুপুর পৌনে ১২টার দিকে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে লংমার্চ উপলক্ষে পথসভা হয়। বহরটি সেখানে পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের অনেকে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। সভা শেষ হলে লংমার্চের গাড়িবহর খুলনার উদ্দেশে রওনা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে সকাল ১০টার দিকে শরীয়তপুরের নাওডোবায় আরেকটি পথসভায় অংশ নেয় লংমার্চের বহর। এরও আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের এটি তৃতীয় লংমার্চ। এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ কর্মসূচি পালন করে জোটটি।








