ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন

ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, আওয়ামী লীগের মতো জামায়াতও ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে তোষণ করার রাজনীতিতে জড়াচ্ছে। দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরোনো ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় করেন রাশেদ খাঁন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জামায়াত ও আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “আমি যতটুকু তথ্য পেয়েছি, ক্ষমতায় যাওয়ার জন্য এখন থেকেই ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে জামায়াত। আওয়ামী লীগ আগে ভারতকে তোষণ করার যে রাজনীতি করত, এখন জামায়াত সেই পথে হাঁটছে। ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে তারা ভারতকে তোষণ করার চেষ্টা করছে। এটি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত যদি মনে করে এ ধরনের বৈঠক হয়নি, তাহলে তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক।”
বিরোধী দলের ঢাকা থেকে শুরু হওয়া খুলনা বিভাগীয় লংমার্চ প্রসঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি জানান, লংমার্চটি গোপালগঞ্জ হয়ে খুলনায় যাবে। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ হবে। জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন, গোপালগঞ্জে তারা কোনো পথসভা করবেন না।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, “জামায়াত বলছে, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অথচ গোপালগঞ্জে কোনো পথসভা বা জনসভা করবে না। আওয়ামী লীগকে ভয় পেয়ে তারা সেখানে পথসভা করবে না, এটা হতে পারে না। তাদের যদি নৈতিকতা থাকে, তাহলে গোপালগঞ্জে একটি পথসভা করুক। সেখানে পথসভা করে তারা নৈতিকতার পরীক্ষা দিয়ে দিক।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের গোপন বৈঠক হয়েছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।
তিনি বলেন, “এমন তথ্য আমার কাছে রয়েছে। এ ধরনের তথ্য সরকারের গোয়েন্দা সংস্থার কাছেও রয়েছে, অনুসন্ধানী সাংবাদিকদের কাছেও রয়েছে। তবে অনেকে বিভিন্ন কারণে বিষয়গুলো হয়তো প্রকাশ করতে পারছেন না। এ বিষয়ে অনেক অনুসন্ধানী সাংবাদিক আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমি তাদের সবকিছু বলেছি।”
বিজ্ঞাপন
এর আগে পুরোনো ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








