চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

চার দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
বিজ্ঞাপন
বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে রয়েছেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতাদেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এনসিপির চার দফা দাবি
গণবিক্ষোভ থেকে দলটি যে চারটি দাবি জানিয়েছে, সেগুলো হলো—
বিজ্ঞাপন
১. ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
২. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
৩. মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী সব আইন বাতিল করতে হবে এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস করা যাবে না।
বিজ্ঞাপন
৪. জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকর করতে হবে।








