রাজধানীতে লংমার্চের প্রচার মিছিলে স্ট্রোক, জামায়াত নেতার মৃত্যু

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ। এ কর্মসূচি সামনে রেখে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীতে প্রচার মিছিল বের করা হয়। মিছিল চলাকালে স্ট্রোক করে মারা গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য লুৎফুল্লাহ মাজেদ।
বিজ্ঞাপন
মিছিলের সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার রাত ৯টা ১২ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য, অফিস ও বায়তুলমাল সম্পাদক লুৎফুল্লাহ মাজেদ আজ বিকেল ৫টায় লংমার্চের প্রচার মিছিল চলাকালে স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন।’
বিজ্ঞাপন
তিনি আরও লেখেন, ‘আজ বাদে এশা কাটাবন মসজিদে ভাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুক। আমিন।’








