Logo

হঠাৎ পিছিয়ে গেল ১১ দলীয় জোটের লংমার্চ, নতুন তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৯:৪৫
হঠাৎ পিছিয়ে গেল ১১ দলীয় জোটের লংমার্চ, নতুন তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা-খুলনা লংমার্চের তারিখ পরিবর্তন করেছে। পূর্বঘোষিত ১০ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ করবে জোটটি। রোববার (৪ অক্টোবর) অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ হবে। এরপর খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়ায় গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

রোববার বেলা ১১টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

লংমার্চ বাস্তবায়নে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

এর আগে ১১ দলীয় ঐক্য চার বিভাগে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছিল। ঘোষিত সূচি অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের পর ৩১ অক্টোবর খুলনা এবং ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার কর্মসূচি রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD