জামায়াত ছেড়ে শতাধিক অনুসারী নিয়ে ইসলামী আন্দোলনে শাহীন

বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেড়ে শতাধিক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন মো. শাহীন সিকদার। তিনি উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনশি এলাকায় এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি মো. নাসির উদ্দিন রোকন ডাকুয়ার বাসভবনে আয়োজিত এ কর্মসূচিতে শাহীন সিকদার তাঁর অনুসারীদের নিয়ে উপস্থিত হন।
পরে তিনি নাসির উদ্দিন রোকন ডাকুয়ার কাছ থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের দলীয় সদস্য ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে আসা গারুড়িয়া ইউনিয়নের শতাধিক নেতাকর্মী ও সমর্থকও দলটিতে যোগ দেন।
স্থানীয় পর্যায়ে একসঙ্গে এতসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের দল পরিবর্তনের ঘটনায় বাকেরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ যোগদানের ফলে এলাকায় ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে নতুন সংযোজন ঘটবে।








