স্থানীয় সরকার নির্বাচন জামায়াত-এনসিপি আলাদাভাবে করবে

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলাদাভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় নির্বাচনে নিজ নিজ অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে দল দুটি।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস আলম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট হয়েছিল এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে তারা একসঙ্গে কাজ করছে। সেই জোট এখনও চলমান থাকলেও স্থানীয় নির্বাচনে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে সারজিস আলম বলেন, এসব কথাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তবে সত্যিই যদি তিনি দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।








