এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপকমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নতুন এই উপকমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলামোটরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকটি চলে বিকেল ৩টা পর্যন্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে নতুন এই উপকমিটি কাজ করবে। কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপপ্রধান রাখার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং একজন সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে বিভাগভিত্তিক সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও তদারকির কাঠামো তৈরি করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।







