Logo

জান্নাতে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে কি?

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৮
জান্নাতে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে কি?
ছবি: সংগৃহীত

জান্নাতে নিজের পছন্দের বা ভালোবাসার মানুষকে পাওয়া যাবে কি না—এ নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে যারা দুনিয়ায় পছন্দের কাউকে জীবনসঙ্গী হিসেবে পাননি, তাদের মধ্যে এ বিষয়ে কৌতূহল দেখা যায়।

বিজ্ঞাপন

এমন একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইসলামি আলোচক ডা. জাকির নায়েক কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তার বক্তব্যের মূল বিষয় হলো, জান্নাতে মুমিনদের জন্য এমন ব্যবস্থা থাকবে, যেখানে তাদের পবিত্র ও বৈধ আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডা. জাকির নায়েকের ব্যাখ্যা অনুযায়ী, কোনো ব্যক্তি দুনিয়ায় কাউকে বিয়ে করলে এবং উভয়েই ঈমানদার ও সৎকর্মশীল হলে জান্নাতেও তাদের একত্রিত হওয়ার আশা রয়েছে। এ প্রসঙ্গে তিনি সূরা আত-তূর ও সূরা আর-রাদের আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে মুমিনদের পরিবার-পরিজনের সঙ্গে জান্নাতে একত্র হওয়ার বিষয়টি বর্ণিত হয়েছে।

তিনি আরও ব্যাখ্যা করেন, জান্নাতে কারও মর্যাদা কমিয়ে পরিবারের সদস্যদের একত্র করা হবে না। বরং আল্লাহ চাইলে তুলনামূলক কম মর্যাদার পরিবারের সদস্যকে উচ্চতর মর্যাদায় উন্নীত করে তাদের একত্র করতে পারেন—এমন ব্যাখ্যাও তিনি কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে তুলে ধরেন।

তবে দুনিয়ায় বিয়ে না হওয়া কোনো পছন্দের ব্যক্তিকে জান্নাতে পাওয়ার বিষয়টি আলাদাভাবে দেখতে হবে বলে তিনি মত দেন। তার ব্যাখ্যায়, দুনিয়ার কোনো অবৈধ সম্পর্কের প্রতি জান্নাতে প্রবেশের পর একই আকাঙ্ক্ষা থাকার কথা নয়। জান্নাতে মানুষের অন্তর পরিশুদ্ধ থাকবে এবং সেখানে অনুচিত বা অপবিত্র আকাঙ্ক্ষা থাকবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসলামি বিশ্বাস অনুযায়ী, জান্নাত এমন স্থান যেখানে মুমিনদের জন্য শান্তি, আনন্দ ও কল্যাণের ব্যবস্থা থাকবে এবং তাদের পবিত্র আকাঙ্ক্ষা পূরণ হবে। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে জান্নাতে সম্পর্ক কী হবে—এ বিষয়ে চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে।

বিজ্ঞাপন

তথ্য সূত্র: হুদা টিভি

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD