মক্কা-মদিনার নিরাপত্তায় মাওলানা তারিক জামিলের আকুল দোয়া

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মাওলানা তারিক জামিল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পবিত্র স্থান দুটির নিরাপত্তার জন্য বিশেষ প্রার্থনা করেন তিনি।
বার্তায় মাওলানা তারিক জামিল লেখেন, ‘হে আল্লাহ! আপনার পবিত্র ঘর কাবা শরিফ, মসজিদে নববী এবং হারামাইন শরীফাইনের পুরো ভূমিকে সব ধরনের বিপদ-আপদ, হামলা ও অশুভ শক্তি থেকে হেফাজত করুন।’ পবিত্র এই স্থানগুলোর নিরাপত্তা ও শান্তি মুসলিম উম্মাহর জীবনের চেয়েও প্রিয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হারামাইন শরীফাইনের শান্তি বজায় রাখুন। আপনার অনুগ্রহ ও রহমতে একে চিরকাল নিরাপদ রাখুন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
মাওলানা তারিক জামিলের এই আকুল প্রার্থনার প্রেক্ষাপটে উঠে এসেছে মক্কায় ড্রোন হামলার চেষ্টার ঘটনা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মক্কার উদ্দেশ্যে একটি ড্রোন ছোড়া হয়েছিল। তবে পবিত্র নগরীটির আকাশসীমায় পৌঁছানোর আগেই হুতি বিদ্রোহীদের ছোড়া ড্রোনটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
তবে পবিত্র নগরীতে ড্রোন হামলার সৌদির দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, মক্কায় হামলার যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি ঘৃণ্য মিথ্যাচার। এ ধরনের অবাস্তব দাবি করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আর ভুল বোঝানো সম্ভব নয় বলেও দাবি করেছে তারা।








