উগ্রতা ও চরমপন্থাকে লাল কার্ড, শান্তিতে ‘ইয়েস কার্ড’ দেখালেন তাহেরি

শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে প্রতীকী উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। উগ্রতা, চরমপন্থা ও বিদ্বেষের বিরুদ্ধে অবস্থান জানিয়ে তিনি এসব প্রবণতাকে ‘লাল কার্ড’ দেখিয়েছেন। অন্যদিকে শান্তি ও সামাজিক সম্প্রীতির পক্ষে তুলে ধরেছেন ‘ইয়েস কার্ড’।
বিজ্ঞাপন
প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে সমাজে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অসহিষ্ণুতার অবসান ঘটানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাহেরির এই উদ্যোগে ধর্মীয় সহনশীলতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে উগ্রতা ও চরমপন্থা পরিহারের আহ্বানও জানানো হয়েছে।







