Logo

বিয়ের আগে পাত্রীকে দেখতে পারবেন পাত্র ছাড়া আর কারা?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬, ১৩:০৭
বিয়ের আগে পাত্রীকে দেখতে পারবেন পাত্র ছাড়া আর কারা?
ছবি : এআই দিয়ে তৈরি

বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে পাত্র-পাত্রীর পছন্দ ও সম্মতিকে গুরুত্ব দিয়েছে ইসলাম। এ জন্য বিয়ের প্রস্তাব দেওয়ার আগে পাত্রের পাত্রীকে দেখার অনুমতিও রয়েছে। তবে এ অনুমতি সবার জন্য প্রযোজ্য নয়; ইসলামী শরিয়তে এ বিষয়ে নির্দিষ্ট সীমারেখা রয়েছে।

বিজ্ঞাপন

হাদিসে বিয়ের ক্ষেত্রে নারীর চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নারীর ধন-সম্পদ, বংশমর্যাদা, রূপ-সৌন্দর্য ও দ্বীনদারির বিষয় বিবেচনা করে সাধারণত বিয়ে করা হয়। তবে দ্বীনদার নারীকে প্রাধান্য দিতে নির্দেশ দিয়েছেন তিনি। (বুখারি ও মুসলিম)

আমাদের সমাজে বিয়ের আগে পাত্রী দেখতে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে পাত্রের বাবা, ভাই, বন্ধু-বান্ধবসহ পরিবারের একাধিক পুরুষ সদস্য উপস্থিত থাকেন। তবে ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, বিয়ের উদ্দেশ্যে পাত্রীকে দেখার বিশেষ অনুমতি কেবল সম্ভাব্য পাত্রের জন্য। অন্য কোনো গায়রে মাহরাম পুরুষের জন্য এ অনুমতি প্রযোজ্য নয়।

সাধারণ নিয়মে কোনো পুরুষের জন্য গায়রে মাহরাম নারীকে দেখা বৈধ নয়। তবে বিয়ের ইচ্ছা থাকলে সম্ভাব্য পাত্র পাত্রীকে দেখতে পারেন। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি তাকে (পাত্রীকে) দেখে নাও। কেননা, এতে তোমাদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি স্থায়ী হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১০৮৭)

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফকীহ আবদুল্লাহ ইবনে মাহমুদ আল-মাওসিলী (রহ.)-এর বক্তব্য অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো নারীকে বিয়ে করার ইচ্ছা করলে ওই নারীর দিকে তাকানো তার জন্য জায়েজ; এমনকি কামনা জাগ্রত হওয়ার আশঙ্কা থাকলেও।

সুতরাং বিয়ের উদ্দেশ্যে পাত্র নিজে পাত্রীকে দেখতে পারবেন। কিন্তু পাত্রের বাবা বা পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য পাত্রীটির মাহরাম না হলে তাঁদের জন্য একইভাবে দেখার অনুমতি নেই। কারণ, বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখার বিশেষ ছাড়টি কেবল সম্ভাব্য পাত্রের জন্য নির্ধারিত। অন্যদিকে পাত্রের পরিবারের নারী সদস্যরা পাত্রীকে দেখতে পারবেন।

বিজ্ঞাপন

ইসলামী বিধানের আলোকে বিয়ের আগে পাত্রী দেখার ক্ষেত্রে তাই প্রচলিত সামাজিক রীতির চেয়ে শরিয়তের নির্ধারিত সীমারেখা অনুসরণ করাই গুরুত্বপূর্ণ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD