তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি ও রাজধানীর কাকরাইল মারকাজের দীর্ঘদিনের মুকিম ডা. সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন। রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে রাজধানীর কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি খেদমতে নিয়োজিত ছিলেন ডা. সাইফুদ্দিন। তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও কাজ করেছেন। তাঁর দীর্ঘদিনের দ্বীনি সেবায় তাবলিগের সাথিদের কাছে তিনি পরিচিত ছিলেন।
বিজ্ঞাপন
মরহুমের জানাজা সোমবার বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডা. সাইফুদ্দিনের ইন্তেকালের খবরে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের এই দ্বীনি সঙ্গীকে হারিয়ে শোক প্রকাশ করছেন তাঁর সঙ্গে কাজ করা ব্যক্তিরা।








