Logo

মাদ্রাসায় শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হাসান আযহারীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৫:৩২
মাদ্রাসায় শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হাসান আযহারীর
হাসান আযহারীর। ফাইল ছবি

মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ন ও বলাৎকারের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা সৈয়দ হাসান আযহারী। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে সৈয়দ হাসান আযহারী বলেন, মাদ্রাসা দ্বীনি শিক্ষা অর্জনের পবিত্র স্থান। সেখানে অপরাধী কিংবা বিকৃত মানসিকতার মানুষের কোনো জায়গা হতে পারে না।

তিনি বলেন, “মাদ্রাসা আল্লাহর ঘর ও দ্বীন শিক্ষার পবিত্র স্থান। এখানে কোনো অপরাধী বা বিকৃত মানসিকতার মানুষের জায়গা হতে পারে না। যারা দ্বীনি লেবাস গায়ে দিয়ে অবুঝ শিশুদের ওপর এই ধরনের পাশবিক নির্যাতন চালায়, তারা মানবতার শত্রু এবং ইসলামের কলঙ্ক।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে অপরাধীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সৈয়দ হাসান আযহারী মাদ্রাসার পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটিগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। শিশুদের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বিবৃতিতে তুলে ধরেন এই ইসলামী বক্তা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD