Logo

ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করে উপহার পেলেন আজহারী

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৭
ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করে উপহার পেলেন আজহারী
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামি চিন্তাবিদ ও দাঈ ডা. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও আলোচক ড. মিজানুর রহমান আজহারী। সাক্ষাৎ শেষে বিদায়ের সময় ড. মিজানুর রহমান আজহারীকে ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিয়েছেন ডা. জাকির নায়েক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ডা. জাকির নায়েকের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান ড. মিজানুর রহমান আজহারী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবির সঙ্গে দেওয়া পোস্টে ড. মিজানুর রহমান আজহারী লেখেন, ‘মালয়েশিয়ায় ডা. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায় লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন। দুনিয়ার সকল দায়ীদের আল্লাহ তাআলা নিরাপদে রাখুন।’

শেয়ার করা ছবিতে বিশ্বখ্যাত দাঈ ড. জাকির নায়েককে ড. মিজানুর রহমান আজহারীর হাতে 'কিসওয়াতুল কাবা' আতর তুলে দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

পোস্টটি প্রকাশের পর অসংখ্য মানুষ ছবিটিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামি দাওয়াহর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণের জন্য অনেকে দোয়া করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD