চাঁদ দেখা যায়নি, জমাদিউস সানি মাস শুরু বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাস শুরু হবে। বুধবার (১১ নভেম্বর) পূর্ণ হবে জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।
বৈঠকে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্যও পর্যালোচনা করা হয়েছে। সব তথ্য যাচাই-বাছাই শেষে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. আজগর আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেমরা।







