Logo

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ২২:৪১
জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?
ছবি: সংগৃহীত

দেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির ষষ্ঠ মাসটির গণনা। এর মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের আগমনের অপেক্ষায় থাকা মুসলমানদের সামনে শুরু হলো নতুন সময়ের হিসাব।

বিজ্ঞাপন

হিজরি সনের ধারাবাহিকতায় জমাদিউস সানির পর আসবে সপ্তম মাস রজব। এরপর অষ্টম মাস শাবান পেরিয়ে শুরু হবে নবম মাস পবিত্র রমজান। মুসলিমদের কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে পরিচিত রমজান ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে অপেক্ষা।

চন্দ্রবর্ষের নিয়ম অনুযায়ী, হিজরি মাসগুলো সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসাবে জমাদিউস সানি, রজব ও শাবান—এই তিন মাস শেষ হলেই রমজান শুরু হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর চাঁদ দেখা যায়। সেই হিসাব অনুযায়ী, বাংলাদেশে আগামী ১ অথবা ২ মার্চ রমজান শুরু হতে পারে।

বিজ্ঞাপন

তবে সম্ভাব্য এই তারিখই চূড়ান্ত নয়। পবিত্র রমজান শুরুর দিন নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। এ বিষয়ে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD