অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের সম্ভাবনাকে ‘সুসংবাদ’ হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, রাষ্ট্রপতির বিষয়টি আরও আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া উচিত ছিল। এ বিষয়ে বিএনপিকে একাধিকবার সতর্ক করা হলেও দলটি বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সময়মতো প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে বর্তমান পরিস্থিতিতে এত আলোচনা-সমালোচনার সৃষ্টি হতো না। অবশেষে রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়া শুরু হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করে একে ‘সুসংবাদ’ বলে অভিহিত করেন।








