Logo

মোটরসাইকেলে অচেতন তরুণী, মিলল ঘটনার নতুন তথ্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১২:৩৭
মোটরসাইকেলে অচেতন তরুণী, মিলল ঘটনার নতুন তথ্য
ছবি: সংগৃহীত

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই তরুণের মাঝে অচেতন অবস্থায় এক তরুণীকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার ছবি ঘিরে যে রহস্য তৈরি হয়েছিল, তার একটি ব্যাখ্যা দিয়েছেন তরুণীর বোন ও দুলাভাই।

বিজ্ঞাপন

তাদের দাবি, পারিবারিক বিরোধের পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যান ২৬ বছর বয়সী ওই তরুণী। পরে তিনি মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন মোটরসাইকেলচালক আলম ও তার এক বন্ধু। তবে পথে তারা তরুণীকে টঙ্গীর বাসায় না নিয়ে মিরপুরে এক বান্ধবীর বাসায় রেখে যান বলে জানিয়েছেন তার বোন।

শুক্রবার (২৮ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই তরুণী নিজেকে সুস্থ বলে জানান। তিনি এ বিষয়ে পরে সরাসরি দেখা করে বিস্তারিত জানাবেন বলেও জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তরুণীর বোন ও দুলাভাইয়ের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর অভিমান করে টঙ্গীর বাসা থেকে বেরিয়ে যান ওই তরুণী। পারিবারিক ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মোটরসাইকেল চালাতে দেখা যাওয়া যুবকের বাড়ি রাজেন্দ্রপুরে। তার নামের শেষাংশ ‘আলম’। তিনি বিবাহিত।

বিজ্ঞাপন

তরুণীর দুলাভাই জানান, ‘শিমু’ (ছদ্মনাম) এর আগে কখনো মদ্যপান করেননি। পারিবারিক ঝগড়ার পর তিনি বাসা থেকে বেরিয়ে যান এবং পরে উত্তরার কোনো একটি বারে গিয়ে মদ্যপান করে থাকতে পারেন। সেখানেই অসুস্থ হয়ে পড়লে আলম ও তার এক বন্ধু তাকে বাসায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন।

আলম ওই তরুণীর স্বামী কি না জানতে চাইলে তার দুলাভাই বলেন, ‘বিয়ে করবে বলে শুনেছি।’

তরুণীর বোন জানান, এর আগে তার বোনের দুটি বিয়ে হয়েছিল। কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাকে নিজের কাছে এনে রেখেছিলেন তিনি। ঘটনার দিন দুলাভাইয়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে যান তরুণী।

বিজ্ঞাপন

তার বোনের ভাষ্য অনুযায়ী, পরে অসুস্থ অবস্থায় আলম ও তার এক বন্ধু তাকে টঙ্গীর বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারা টঙ্গীর পরিবর্তে মিরপুরের দিকে চলে যান এবং সেখানে এক বান্ধবীর বাসায় তরুণীকে রেখে তার বোনকে ফোন করেন।

তরুণীর বোন আরও দাবি করেন, আলম নিজেও এ ঘটনায় পারিবারিক সমস্যায় পড়েছেন। তিনি বিবাহিত এবং তার সন্তান রয়েছে। তরুণীকে বাসায় পৌঁছে দিতে গিয়ে আলমের নিজের সংসারেও ঝামেলা তৈরি হয়েছে বলে জানান তিনি।

যেভাবে ছড়ায় রহস্য

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার কয়েকটি ছবি প্রকাশ করেন মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন। উমরার সফর শেষে বগুড়ায় ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখে তিনি ছবি তোলেন বলে জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। তার বর্ণনা অনুযায়ী, রাত ৩টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গীর দিকে যাওয়ার সময় তিনি মোটরসাইকেলটি অনুসরণ করেন। চালকের পেছনে থাকা তরুণীর পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা দেখতে পান, মোটরসাইকেলটি টঙ্গী পশ্চিম থানার এলাকা অতিক্রম করে গাজীপুরের গাছা থানার দিকে চলে যায়।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। মোটরসাইকেলটির নম্বর প্লেট থাকায় সেটির মালিক বা চালককে শনাক্ত করা কঠিন হবে না বলেও তিনি জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD