Logo

মহানগরে জিয়া পরিষদের কাগুজে কমিটি মাঠে নিরবতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৪
মহানগরে জিয়া পরিষদের কাগুজে কমিটি মাঠে নিরবতা
ফাইল ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির একমাত্র সহযোগী সংগঠন জিয়া পরিষদ , যে সংগঠনের নেতা-কর্মীদের সকলেই পেশাজীবি সাধারণত জিয়া পরিষদকে বুদ্ধিজীবীদের সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাজনৈতিক ও আদর্শিক পরিমণ্ডলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শকে ধারণ ও প্রচারের লক্ষ্যে গড়ে ওঠা বিভিন্ন সংগঠনের মধ্যে জিয়া পরিষদ একটি পরিচিত নাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কেন্দ্রীয় ও মহানগরের থানা কমিটি বিভিন্ন সভা-সমাবেশে জনসমাগম দৃশ্যমান থাাকলেও জিয়া পরিষদের মহানগর কমিটি র কার্যকর কোনো দৃশ্যমান কর্মকাণ্ড নেই—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। এক কথায় বলা যায় কাগুজে কমিটি মাঠে নিরবতা।

মহানগর কমিটি ঘোষণার পর সাধারণত আশা করা হয়—নিয়মিত সভা, আদর্শভিত্তিক আলোচনা, সামাজিক উদ্যোগ, জনসম্পৃক্ততা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কর্মসূচি থাকবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কমিটি থাকলেও নেই কোনো নিয়মিত কার্যক্রম, নেই সদস্যদের সক্রিয় উপস্থিতি। ফলে তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। মহানগরের কমিটিতে সভাপতি আবুল কালাম আজাদ ও শফিকুল হাসান রতন সাধারণ সম্পাদক হিসেবে নাম থাকলেও কার্যক্রম দায়সারা। নিয়মিত মুল সংগঠনের কর্মকাণ্ড থাকলেও মহানগরের ব্যপারে সবাই উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

দলটির অনেক কর্মী মনে করেন, নেতৃত্বের উদ্যোগের অভাব, সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি এবং স্পষ্ট কর্মপরিকল্পনার অনুপস্থিতিই প্রধান কারণ। কেউ কেউ বলছেন, কমিটি ঘোষণার পর দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনকে গতিশীল করার পরিবর্তে নীরব থাকছেন, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

এব্যাপারে কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব শহীদুল ইসলাম শহীদ বলেন- একটি আদর্শভিত্তিক সংগঠনের শক্তি আসে নিয়মিত চর্চা ও কার্যক্রম থেকে। আলোচনা সভা, স্মরণসভা, জনসেবামূলক উদ্যোগ, প্রশিক্ষণ কর্মশালা—এসব না থাকলে সংগঠন শুধু দুর্বল হয়ে পড়ে। এতে নতুন প্রজন্মের আগ্রহও কমে যায়। সম্ভাবনা এখনও আছে। তবে ইতিবাচক দিক হলো—জিয়া পরিষদের নামের সঙ্গে যে ঐতিহ্য ও আদর্শ জড়িয়ে আছে, তা এখনও অনেকের কাছে অনুপ্রেরণা। সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল ব্যাক্তির নেতৃত্ব এবং মাঠমুখী কর্মসূচি গ্রহণ করলে মহানগর কমিটি আবার সক্রিয় হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় আরেক যুগ্ম মহাসচিব বলেন- মহানগর কমিটি শক্তিশালী করতে হলে সক্রিয় নেতার নেতৃত্বে সংগঠনকে বেগবান করে বাস্তবে রূপান্তরিত করতে হবে। কার্যক্রমই একটি সংগঠনকে জীবন্ত রাখে। জিয়া পরিষদের মহানগর কমিটিগুলো যদি নিজেদের দায়িত্ব উপলব্ধি করে মাঠে সক্রিয় ভূমিকা নেয়, তবে সংগঠন নতুন গতি পাবে—এটাই কর্মী ও সমর্থকদের প্রত্যাশা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD