Logo

নির্বাচনী আইন তোয়াক্কা না করেই প্রচারনায় কৃষি কর্মকর্তা এমদাদুল

profile picture
মো. রুবেল হোসেন
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১০
নির্বাচনী আইন তোয়াক্কা না করেই প্রচারনায় কৃষি কর্মকর্তা এমদাদুল
ছবি প্রতিনিধি।

বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের আওতাধীন খাগড়াছড়িরে অবস্থিত পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. এমদাদুল হকের বিরুদ্ধে সরকারি আচরণবিধি লংঘন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জনসংযোগ ও প্রচারণায় অংশগ্রহন করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়া পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. এমদাদুল হক তার নিজের ফেসবুক পেজে তা ফলাইও করে প্রচার করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, কৃষিবিদ মো. এমদাদুল হক বগুড়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসেনের নির্বাচনী প্রচারণায় সরকারি অংশগ্রহণ করে লিফলেট বিতরণ ও প্রার্থীর সাথে একই মঞ্চে বসে জনসংযোগ করছেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫ (৩) ধারায় বলা হয়েছে, সরকারি কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোনো আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করা অথবা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা বা অন্য কোনোভাবে হস্তক্ষেপ করা বা প্রভাব খাটাতে পারবেন না।

বিজ্ঞাপন

সরাসরি আইনের ব্যত্তয় ঘটিয়ে পাবনার চাটমোহর উপজেলার কাটাখালি বাজারে নির্বাচনী প্রচারণায় দেখা যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ৬ কর্মকর্তাকে। তাদেরকে লিফলেট বিতরণ ও জনসংযোগ করতে দেখা গেছে। যদিও নির্বাচন কমিশনের ঘোষণা আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনি প্রচার করতে পারবেন না। নির্বাচনবিধিকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তারা সরাসরি নির্বাচনী জনসংযোগ ও প্রচারণায় অংশগ্রহণ করেছে।

প্রচারণায় অংশ না নিতে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালাতেও নির্দেশনা আছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫–এর ২০ (খ) ধারায় বলা হয়েছে, ‘সরকারি সুবিধাভোগী ব্যক্তিবর্গের নির্বাচনী প্রচারণা, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিগণ—তাহাদের নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন, সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার বা অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। এ উদ্দেশ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ সম্প্রতি জানান, সরকারি কর্মকর্তারা কোনো পক্ষের হয়ে নির্বাচনি প্রচার করতে পারবেন না। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচার প্রচারণার কোনো সুযোগ নেই।

পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. এমদাদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জনবাণীকে বলেন, পেশাজীবি হিসেবে ছুটির দিনে প্রচারণায় গিয়েছি এটা দোষের কিছু নয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD